নারায়ণগঞ্জ ।
,

নওগাঁর আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় শনিবার (২৯ আগস্ট) বৈকালে ৭ম শ্রেণী পড়ুয়া (১২) এক ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান শেষে আসামী নিয়ে ফেরার পথে সরকারি কাজে বাধা, পুলিশ ও স্টাফদের ওপর হামলা এবং আসামী ছিনতাইয়ের চেষ্টা চালায় বরের স্বজন সহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরসহ তিনজনকে গ্রেফতার করে।

​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। আদালত অভিযুক্ত বর আল-আমিনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় স্থানীয় ২৫-৩০ জন সরকারি গাড়ি আটকে 

পুলিশ ও স্টাফদের ওপর আক্রমণ করে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হলে আত্রাই থানার অফিসার ইনচার্জের (ওসি) সহযোগিতায় অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর আল- আমিনসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পাওয়ামাত্রই দ্রুত অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠিয়ে বরসহ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে  আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

​এ ঘটনায় বাল্যবিবাহের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১. মুন্নাফ, ২. রাব্বি, ৩. ইউনুস, ৪. সজলসহ নামীয় ৪ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >