নারায়ণগঞ্জ ।
,

বন্দর প্রেসক্লাবের উদ্যোগে  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বন্দর প্রতিনিধি/ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ  উপলক্ষে গত বুধবার (২৬ আগস্ট) বাদ আছর   বন্দর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সংক্রান্ত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ , কবির হোসেন , সহসভাপতি দীন ইসলাম দীপু,সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ , দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন .  করীম রেজা, ইমরান মৃধা, মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতী ও মাওলানা নোমান আল কাদরী প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর শান্তির বার্তা, মানবতার কল্যাণ এবং তাঁর সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতী এবং মাওলানা নোমান আল কাদরী

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >