বন্দর প্রতিনিধি: বন্দরে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সোহেল (২২) বন্দর খানবাড়ী রাসেল কাজী ভাড়াটিয়া মানিক মিয়ার ছেলে ও একই এলাকার মৃত পারভেজ খানের ছেলে আসিফ খান (২৮)। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা মামলা রুজু করেছে।
শনিবার (২২ আগস্ট) ভোরে বন্দর থানার বারইপাড়াস্থ মুকুল স্টোরের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।




