নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ মা-ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পায়াতলি এলাকার সালেহা বেগম (৪০), নারায়ণগঞ্জের খানপুর কলেজ রোড এলাকার সাহেদ কাদের (২১) এবং সালেহা বেগমের ছেলে সুজন (১৯)। তারা ফতুল্লার ইসদাইর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >