নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ বন্দর ডকইয়ার্ড
পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান-আব্দুল বারী

বন্দর প্রতিনিধি:  প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের উন্নয় বাস্তবায়নের লক্ষ্যে নারায়নগঞ্জ বন্দরে অবস্থিত ডকইয়ার্ড  পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি’র)  চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানী।
মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল ৯টায় বন্দর থানার ধামগড় ইস্পাহানীস্থ  ২ নং ডকইয়ার্ড প্রবেশ করে সকলের সাথে কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন।


১নং ডকইয়ার্ড ৩৫ জলযানের স্লিপওয়ের কাজ সম্পাদনের জন্য উপস্থিত প্রজেক্টের ও বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট সকলকে জোড়ালো তাগিদ প্রদান করেন। এছাড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জাহাজটি দীর্ঘদিন যাবৎ পপুলারের জন্য ডকইয়ার্ডে অবস্থান করে আছে। ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেনের অনুরোধে কাজটি দ্রুত সম্পাদনের জন্য ডকইয়ার্ড কর্মকর্তা কর্মচারীদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

পরে ১নং ডকইয়ার্ড পরিদর্শনে যান। সেখানে কর্মরত সকলের সাথে মতবিনিময় করে উভয় ডকইয়ার্ডে চারপাশে বিভিন ফুল, ফল ও ঔষধি চারাগাছ রোপন করে। সে সাথে পুরাতন স্লীপওয়ে পূনর্বাসন করতে সকলের প্রতি অনুরোধ জানান।  ডকইয়ার্ডগুলোর সকল সমস্যা নোট করে তা দ্রুত আধুনিকায়নের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। যাতে করে বিআইডব্লিউটিসির সকল জাহাজ দ্রুততম সময়ে মেরামত করা যায়। এমনকি যে সকল স্থানে লোকবলের প্রয়োজন অনস্থানে (ক্রিয়াবান) নেই সেই স্থানে থেকে লোকবল নিয়ে জাহাজ মেরামতের কাজের উন্নয়ন বাড়ানোর তাগিদ দেন।


এসময় উপস্থিত ছিলেন, টেকনিক্যাল ডাইরেক্টর ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, কমার্শিয়াল ডাইরেক্টর আশিকুজ্জামান,এস আর এস প্রধান স্বদেশ প্রসাদ মন্ডল, নির্বাহী প্রকৌশলী উপ-প্রকল্প পরিচালক খন্দকার আবুল আহসান (শাওন), কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও নারায়নগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ হোসেন মোল্লা, ১নং ডকইয়ার্ডের ডিজিএম আজহারুল ইসলাম, ২নং ডকইয়ার্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাদী,বিআইডব্লিউটিসির এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সভাপতি রাশেদ মিয়া, সম্পাদক মোঃ জাহের হোসেন,সাংগঠনিক সম্পাদক সোহেল আলী মীর, অহিদুজ্জামান,  ২নং ডকইয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল আমিন,সম্পাদক ওয়াহিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >