নারায়ণগঞ্জ ।
,

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মঙ্গলখালী এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), একই এলাকার মৃত হাসুমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মণগাঁও এলাকার মনির মিয়ার ছেলে মো. রাজন মিয়া (২৪)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি টিনশেড ভবনের পশ্চিম পাশের কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >