নারায়ণগঞ্জ ।
,

বন্দরে  মাদকসেবী ডালিম হত্যার ঘটনায় ঘাতক হাবিব গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে মাদক কারবারি ছুরিকাঘাতে  মাদকসেবী  আমির হোসেন ডালিম (৩৬) নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই রমজান হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে  মাদক কারবারি শিহাব হাবিবসহ আরো ১ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৩(৮)২৬ ধারা- ৩০২/ ৩৪ পেনাল কোড- ১৮৬০। এ ঘটনায় বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ১নং খেয়াঘাটস্থ একটি ডকইয়ার্ডে  অভিযান চালিয়ে ঘাতক শিহাব হাবিব (২৪)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত খুনি শিহাব হাবিব বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার বছির আহাম্মদ মিয়ার ছেলে।

নিহত মাদকসেবী আমির হোসেন  ডালিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদী এলাকার মৃত জসিম উদ্দিন  মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৬ আগস্ট)  সকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এর আগে গত বুধবার (৫ আগস্ট) রাত ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদীস্থ কলাগাছিয়া নৌ ফাঁড়ির  সামনে এ ঘটনাটি ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বাদীর ছোট ভাই আমির হোসেন ডালিম (৩৬) একজন মাদকাসক্ত ও মানসিক বিকারগ্রস্থ ছিল। তার সুনিদিষ্ট কোন পেশা না থাকায় বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করে আসছিল । বিবাদী শিহাব হাবিব  ও  বাদীর ছোট ভাই আমির হোসেন ডালিম একই এলাকায় বসবাস করার সুবাদে  তারা পূর্ব পরিচিত। বিবাদী শিহাব হাবিব  একজন মাদক ব্যবসায়ী। মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয় করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত পৌনে ১১টার সময় বন্দর থানার জাহাঙ্গীর নগর এলাকায় বাদীর ছোট ভাই আমির হোসেন ডালিমকে দেখতে পেয়ে বিবাদী শিহাব হাবিব (২২) সহ অজ্ঞাতনামা ১ জন বাদীর ভাইকে ধারালো ছুরি নিয়ে ধাওয়া করে।

ওই সময় বাদীর ভাই ডালিম জীবন রক্ষার্থে দৌড়ে বন্দর থানার শুভকরদীস্থ ঘারমোড়া হতে কলাগাছিয়া বাজারগামী জনৈক অজিত ঘোষের ফাঁকা জমির পাশে রাস্তার উপর পৌছালে বিবাদী শিহাব হাবিবের  হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটের বাম পাশে ঘাই মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বাদীর ছোট ভাইয়ের  ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে  আসলে বিবাদী শিহাব হাবিব (২২) সহ অজ্ঞাতনামা ১ জন বিবাদী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদীর ভাইকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে
নারায়ণগঞ্জ  জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ভিকটিমের অবস্থা আশংকা  জনক হওয়া উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার ভোর ৫টা ২১ মিনিট তার মৃত্যু হয়।


বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, আমির হোসেন ডালিম হত্যার ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে  পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বন্দর ১নং খেয়াঘাট এলাকা থেকে  ঘাতক মাদক কারবারি শিহাব হাবিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >