নারায়ণগঞ্জ ।
,

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার স্থায়ী সদস্য হলেন আরও ৪ জন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখায় চারজন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে নেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে এসোসিয়েশনের চাষাড়াস্থ স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের স্থায়ী সদস্য পদ দেওয়া হয়।

তারা হলেন দৈনিক নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ মশিউর রহমান, সময়ের নারায়ণগঞ্জ ডটকম অনলাইন নিউজ পোর্টালের ফটো সাংবাদিক হাবিব খন্দকার, দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ মেহেদী হাসান এবং দৈনিক সমকালীন কাগজ পত্রিকার ফটো সাংবাদিক আল মামুন খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান এবং নির্বাহী সদস্য মোক্তার হোসেন।

উল্লেখ্য, গত শনিবার (২৫ জুলাই ২০২৬) সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >