নারায়ণগঞ্জ ।
,

জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, বৈষম্য দূরীকরণ এবং মানুষের অধিকার ফিরিয়ে আনা।

যা অর্জিত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। এই অভ্যুত্থানের মধ্যদিয়ে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। জুলাই সনদ ১৯৭১ সালের পর বাংলাদেশের অন্যতম বড় অর্জন। বর্তমান সরকার সেই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে আমরা প্রত্যাশা করি।’

জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >