১৫ জুলাই সকাল সাড়ে ৭টারদিকে ডিএনসি রামু থানার পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামু রাবার বাগান এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে টিস্যু দিয়ে মোড়ানো ৩ পোটলায় ৬হাজার ইয়াবাসহ কুমিল্লা চৌদ্দগ্রামের শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার ঊষা (১৮) কে গ্রেফতার। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি সাদা রঙের টয়োটা সিএইচআর (CHR) প্রাইভেট কার জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক ৩জনের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।সোমেন মন্ডলের ভাষ্য, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এ কৌশল অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে।






