বন্দর প্রতিনিধি: বন্দর থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিন আহমেদ (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা রোববার (১২ জুলাই) বাদ জোহর বন্দর থানার ২২নং ওয়ার্ডস্থ আল-আমিন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নবীগঞ্জ ‘বাগে জান্নাত’ কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম নিজাম উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় এক মাস আগে তিনি ব্রেন স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রক্তের সুগার (ডায়াবেটিস) মারাত্মকভাবে কমে যায় এবং একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।



