নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর সোহেল রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৭ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টায় সোনারগাঁও থানার টিপুরদী এলাকার হানিফ মিয়ার ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে আজমাইন কবির সাহস (৩০) নামে এক ব্যক্তিকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি সোনারগাঁও উপজেলার গোয়ালদী পূর্বপাড়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা ৮টি মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।








