সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। খবর আনাদোলুর।
বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর আল-নাসর সড়কে বিচার প্রাসাদের (জাস্টিস প্যালেস) কাছে অবস্থিত একটি ক্যাফের ভেতরে আগে থেকেই বিস্ফোরক রাখা হয়েছিল। সেটির বিস্ফোরণেই হতাহতের এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলেছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে।






