নারায়ণগঞ্জ জেলা কারাগারের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে অসুস্থতাজনিত কারণে তাকে কারাগার থেকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত কয়েদির নাম জাহাঙ্গীর (কয়েদি নং-১২৮)। তিনি মৃত আব্দুর রহিমের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীরকে প্রথমে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








