প্রতি বছরের ন্যায় এবারও সামাজিক সংগঠন “আমরা নারায়ণগঞ্জবাসী”র উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (২৮ জুন ২০২৬) দুপুর ১২টায় গলাচিপাস্থ মারকাযুল উল আব্দুল আউয়াল মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরউদ্দিন আহমেদের নেতৃত্বে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ বড় ড্রামে রোপণ করা হয়।
এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। বিশেষ করে খালি জায়গা ও রাস্তার পাশে বৃক্ষরোপণে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। গাছ আমাদের জীবনের অন্যতম প্রাণশক্তি এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও হাজী রমজানুল রশীদ, সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, হাজী আব্দুস সাত্তার ভুট্টু, হাজী এম. এ. মান্নান পটু, ক্রীড়া সম্পাদক হাজী জাহাঙ্গীর কবির পোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





