নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে পুকুরে ডুবে  ৯ বছরের শিশু জোবায়ের মৃত্যু

বন্দর প্রতিনিধি: বন্দরে পুকুরে গোসল করতে নেমে জোবায়ের (৯) নামে এক শিশু মৃত্যু হয়েছে। নিহত শিশু  জোবায়ের পুরান বন্দর চৌধুরীবাড়ীস্থ কলাবাগ এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে। বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটায় থেকে ৫টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি শহিদী মসজিদ সংলগ্ন হাজী সিরাজুল ইসলাম বাড়ির পুকুর এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানার উপ পরিদর্শক আলী আকবর ও সঙ্গীয় ফোর্স বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  উপস্থিত হয়ে নিহত শিশুর মৃতদেহের  সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।


মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো শোভা সন্দেহ না থাকা মর্মে বিনা ময়নাতদন্তে লাশ পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত  আবেদনের প্রেক্ষিতে থানা পুলিশ সন্ধ্যায় মৃতদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >