নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে মো. মফিজ হোসেন মজু (৪৬) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মফিজ হোসেন মজু সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার বাসিন্দা। এছাড়া তিনি হীরাঝিল আবাসিক এলাকার একটি ঠিকানায়ও বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সক্রিয় সদস্য। তাকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।



