নারায়ণগঞ্জ । বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বীরমুক্তিযোদ্ধা মঞ্জিল আর নেই

বন্দরে বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন মঞ্জিল   (৭৩) আর নেই। ইন্না লিল্লাহি…….  রাজিউন। মরহুমের নামাজের জানাযা মঙ্গলবার (২৩ জুন) বাদ জহুর  বন্দর থানার দড়ি সোনাকান্দা বাইতুস সালাত  জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রিয় মর্যাদায়
স্থানীয় সোনাকান্দা কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

এর আগে  মঙ্গলবার  (২৩ জুন) ভোর ৪টায় থানার দড়ি সোনাকান্দাস্থ  তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে  স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা  মরহুম মনির হোসেন মঞ্জিল   বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত বালু সিকদার মিয়ার।


জানাযা শেষে বন্দর উপজেলা পরিষদের ভূমি কর্মকর্তা রাহিমা আক্তার ইতি    মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পন করে রাষ্ট্রিয় সম্মান প্রর্দশন করেন।


বীরমুক্তিযোদ্ধা মরহুম মনির হোসেন মঞ্জিল এর জানাযা উপজেলা ও থানা প্রশাসনসহ বন্দরে বীর মুক্তিযোদ্ধা, মরহুমের স্বজনসহ স্থানীয় এলাকাবাসী অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >