নারায়ণগঞ্জ । সোমবার
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বন্দর   রচনা, চিত্রাংকন ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বন্দর প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে বন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে   রচনা, চিত্রাংকন ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।


দুর্নীতি প্রতিরোধ কমিটি বন্দর উপজেলা  শাখার সভাপতি  বি এ জোবায়ের নিপু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী  ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >