নারায়ণগঞ্জ । বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের চোখে সবাই সমান, সজীবকে আটক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপির ছেলের কী কোন বিশেষ অধিকার আছে? আইনের চোখে সবাই সমান।

সোমবার (২২ জুন) ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেগুলোর জিজ্ঞাসাবাদের জন্য তারা তাকে নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে মুচলেকা নেয়ার। মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।

এর আগে রোববার দুপুরে রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেওয়া হয়। বিকেল ৫টায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় এবং পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার ডিবি কার্যালয়ে পাঠানো হয়। তবে নিবিড় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >