নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে মহাসড়কে  অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বন্দরে অজ্ঞাত গাড়ী ধাক্কায়  মনির হোসেন (৫২) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৩টা বন্দর থানার কেওঢালাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ র্দূঘটনাটি ঘটে। নিহত অটোরিক্সা চালক মনির হোসেন বন্দর থানার ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার মৃত হাজী আমার ব্যেপারী ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের  কেওঢালা নামক স্থানে  অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মনির হোসেনের মৃত্যু হয়।


​ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই ভিকটিমের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


​দুর্ঘটনার শিকার অটোরিকশাটি পুলিশ রেকার করে ডাম্পিংয়ে নিয়ে এসেছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পর ঘাতক গাড়িটি নিয়ে চালক পালিয়ে যায়। এ ঘটনায়  কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অজ্ঞাতনামা গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >