নারায়ণগঞ্জ । শনিবার
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মিলন ফকিরের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাহাত মোল্লা (২৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা হলেও ফতুল্লার পশ্চিম রসুলপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >