নারায়ণগঞ্জ । শুক্রবার
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোসেফ যুবদলের কেউ না

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে বিভিন্ন কর্মসূচী পালন করা সাবেক ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের বিরুদ্ধে বিবৃতি এসেছে।

১১ জুন যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, কে এম মাজহারুল ইসলাম জোসেফ নামে জনৈক এক ব্যক্তি বিভিন্ন জায়গায় নিজেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির পদবিধারী নেতা পরিচয়ে প্রদান করছে কেন্দ্রের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ এর নেতৃত্বে বর্তমান ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে জোসেফ নামে কেউ নাই। তার এ অনৈতক কর্মকাণ্ডের কোন দায়বার যুবদল বহন করবে না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >