নারায়ণগঞ্জ । শুক্রবার
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শরীফ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শরীফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

গ্রেপ্তার ৩০ বছর বয়সী শরীফ হোসেন জালকুড়ি নাইতারপাড়া এলাকার ওমর আলীর ছেলে।

তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তারেক আল মেহেদী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >