নারায়ণগঞ্জ । রবিবার
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জীবন (৩৪), ৭নং ওয়ার্ড যুবলীগের ক্যাডার; মো. আলম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী; মো. সোহেল (৪৪), ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী; আয়নাল মিয়া (৪৫), ৮নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক; এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫), ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >