২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে বড় চমক রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের জায়গা না পাওয়া।
গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন উনাই সিমন, ডেভিড রায়া ও হুয়ান গার্সিয়া।
রক্ষণভাগে আছেন মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো পোরো।
মাঝমাঠের দায়িত্ব সামলাবেন পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রি, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো। আর আক্রমণভাগে ইয়ামালের সঙ্গে থাকছেন মিকেল ওয়ারজাবাল, দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস ও ভিক্টর মুনিয়োজ।
রিয়াল মাদ্রিদের পেদ্রো গঞ্জালো গার্সিয়া এবং বার্সেলোনার মার্ক বের্নালসহ ৯ জন ফুটবলারকে ‘সহায়ক খেলোয়াড়’ (সাপোর্ট প্লেয়ার) হিসেবে দলে রেখেছেন কোচ।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আগামী ৪ জুন গালিসিয়ার আ করুনিয়ায় ইরাকের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। এরপর আটলান্টিক পাড়ি দিয়ে ৮ জুন মেক্সিকোর পুয়েবলাতে পেরুর বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ।






