নারায়ণগঞ্জ । সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসা শিক্ষিকাকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাটির প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসেন ওসমানীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হলেও বিষয়টি রাতে জানাজানি হয়।

গ্রেফতার মাওলানা বেলাল হোসেন ওসমানী (৪৫), পিতা- মৃত ওসমান গণি, ফতুল্লার লামাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মারকাজ মসজিদসংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় দুই মাস আগে তিনি আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগদান করেন। এরপর থেকেই মাওলানা বেলাল তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিক্ষিকা চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, আসামিকে গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >