নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান না

বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই দলে নেইমার শেষ পর্যন্ত টিকতে পারেন কি না, তা জানার আগ্রহ এখন তুঙ্গে।

নেইমারকে দলে রাখা উচিত কি না এ প্রশ্নে বিভক্ত ব্রাজিলের ফুটবল সমর্থকরা। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘জি ই’ পরিচালিত এক অনলাইন জরিপে খুব অল্প ব্যবধানে এগিয়ে ছিল ‘না’ ভোট।

জরিপে মোট ভোট পড়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৩টি। এর মধ্যে নেইমারকে বিশ্বকাপ দলে না রাখার পক্ষে ভোট দিয়েছেন ৫০ দশমিক ৭৯ শতাংশ সমর্থক, সংখ্যায় যা ৬৭ হাজার ৪০৬।

আর তাকে দলে দেখতে চান ৪৯ দশমিক ২১ শতাংশ, অর্থাৎ ৬৫ হাজার ৩১৭ জন।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ৫৫ সদস্যের প্রাথমিক দলে আছেন নেইমার। গত সপ্তাহে এই তালিকা পাঠানো হয়েছে ফিফার কাছে। সোমবার চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন ইতালিয়ান এই কোচ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >