নারায়ণগঞ্জ । বুধবার
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে রনি ডাইংকে এক লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির দায়ে রনি ডাইং (কম্পোজিট) নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান জানান, অভিযানে পরিবেশ দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ পাওয়া গেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় বিধিমালা অনুযায়ী জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আইন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশ দূষণ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >