নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন ধামগড় ইস্পাহানি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১. নুর আলম ওরফে ভল্লুক (৪২)
২. মোঃ ইয়াছিন (৩৩)
৩. মোঃ সালাউদ্দিন (৪৫)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানার মামলা নং-১৯, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া ডাকাত দলের প্রধান নুর আলম ওরফে ভল্লুকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও বন্দর থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মোট ৬টি মামলা চলমান রয়েছে।






