নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ডাকাত দলের প্রধানসহ ৩ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি ডাকাত দলের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে।

জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানাধীন ধামগড় ইস্পাহানি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো—
১. নুর আলম ওরফে ভল্লুক (৪২)
২. মোঃ ইয়াছিন (৩৩)
৩. মোঃ সালাউদ্দিন (৪৫)

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানার মামলা নং-১৯, তারিখ ১৮ ডিসেম্বর ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭, দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা রয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া, ডাকাত দলের প্রধান নুর আলম ওরফে ভল্লুকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও বন্দর থানায় ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির মোট ৬টি মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >