কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র, গুলি ও ধারালো দাসহ সংঘবদ্ধ জলদস্যু বাহিনীর চার সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে ধলঘাটা ইউনিয়নের নাছিরডেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- আলমগীর , তৌহিদুল ইসলাম কালু , ফারুক ও কাইয়ুম উদ্দিন । পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ৫টি ধারালো দা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটকরা চিহ্নিত জলদস্যু ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।








