নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাতি প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৪২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী এবং ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে সোমবার (৪ মে ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ডের এসও মিম বিরানি হাউজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সাইফুল ইসলাম রানা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এদিকে একই দিন ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাল এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে মনির হোসেন ওমর (২৮), রমজান (২৮), রিয়াজ (২৩) এবং সবুজ (৪৭) নামে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >