নারায়ণগঞ্জ । রবিবার
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে মেম্বারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ মনোয়ার হোসেন ও রোমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুছাপুর ইউনিয়ন পরিষদ এর সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, সন্ত্রাসী ডাকাত মামুন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে মনোয়ার হোসেন ও রোমানের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের মহিলা মেম্বার সখিনা বেগম, আহত মনোয়ার হোসেনের ভাই দেলোয়ার ও ইকবাল, সারোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >