নারায়ণগঞ্জ । সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লার সাইনবোর্ডে অবৈধ ফুড প্রসেসিং কারখানার বিদ্যুৎ–গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিবেশ দূষণ ও অনিয়মের অভিযোগে একটি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।

সোমবার (৪ মে) ফতুল্লা সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর-এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীত পাশে অবস্থিত ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস মিটার খুলে নেওয়া হয়।

প্রতিষ্ঠানটি ১৩৯ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >