নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় সাঁড়াশি অভিযান: ৫২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিক-নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন—
১. শাহেদ (২৬), পিতা: সিরাজুল ইসলাম, সাং: জেলা পরিষদ, ফতুল্লা
২. বিপ্লব (২৬), পিতা: বিল্লাল, সাং: জেলা পরিষদ, ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ

তাদের দেহ তল্লাশি করে শাহেদের প্যান্টের পকেট থেকে ৩২ পিস এবং বিপ্লবের প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৫২ পিস, যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৬০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >