নারায়ণগঞ্জ । বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর সাড়ে৩ লাখ টাকা লুট

বন্দর প্রতিনিধি: বন্দরে গরু কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে  এক মাংস ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে নগদ সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে| গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে| এ ব্যাপারে  ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর  হোসেন বাদী হয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাসিন্দা প্রতারক মোঃ কুতুব উদ্দীনের (২৮) বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন


অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলমগীর হোসেন মদনপুর একতা সুপার মার্কেটের একজন মাংস ব্যবসায়ী| অভিযুক্ত কুতুব উদ্দীনও আগে একই এলাকায় কাঁচামালের ব্যবসা করার সুবাদে তাদের মধ্যে পরিচয় ছিল| ২৬ এপ্রিল বিকেলে কুতুব উদ্দীন মোবাইল ফোনের মাধ্যমে আলমগীরকে জানান যে, নবীগঞ্জ এলাকায় বিক্রির জন্য দুটি উন্নত মানের গাভী গরু রয়েছে| তার কথা বিশ্বাস করে আলমগীর হোসেন বাড়ি থেকে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে মদনপুর বাসস্ট্যান্ডে যান|
সেখান থেকে কুতুব উদ্দীন তাকে কৌশলে নবীগঞ্জের একটি নির্জন স্থানে নিয়ে যান সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৩/৪ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আলমগীরের ওপর অতর্কিত হামলা চালায়| সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে সাথে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়


ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, টাকা ছিনিয়ে নেওয়ার পর তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন| তাৎক্ষণিকভাবে তিনি জাতীয় জরুরি সেবা ন¤^র ৯৯৯-এ চারবার ফোন দিলেও বৃষ্টির অজুহাতে পুলিশ ঘটনাস্থলে আসতে অপারগতা প্রকাশ করে এবং তাকে থানায় গিয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়| পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসেন|


এ ঘটনায় ২৭ এপ্রিল বন্দর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী| তিনি তার কষ্টার্জিত টাকা উদ্ধার এবং এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন|
বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >