নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৩ আসনে চূড়ান্ত হলেন মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আজহারুল ইসলাম মান্নানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন পত্র পান তিনি। এরআগে গত ৩ নভেম্বর প্রাথমিক পর্যায়ে ঘোষিত মনোনয়ন তালিকাতেও প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল মান্নানের নাম। আজ তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দেয়ার পর তার অনুসারী কর্মী সমর্থকদের মাঝে বিজয়ের হাসি লক্ষ্য করা গেছে।

এদিকে, চূড়ান্ত মনোনয়ন পেয়ে সকলের দোয়া ও সমর্থন চান মান্নান। পাশাপাশি বিভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয় করার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >